ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

 জুনে বিসিবি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 97

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার আগেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে আনা হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। সেদিনই জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন সম্পন্ন করা হবে।

আজ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল জানান, জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা বেশি। অর্থাৎ নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় অ্যাডহক কমিটি।

এর আগে গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বাধীন একটি পক্ষ অংশ নিলেও পরে তারা সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

 জুনে বিসিবি নির্বাচন

সর্বশেষ আপডেট ০৭:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬