ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে দিনব্যাপী বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 89

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

এখনও যারা ঘুমে অচেতন তাদেরকে জাগিয়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ তে বরণ করে নিল বর্ষবরণ পর্ষদ।

“জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন”— এই প্রতিপাদ্য নিয়ে বৈশাখের প্রথম দিন সকালে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কে মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী উন্মুক্ত বৈশাখী উৎসব আয়োজন করা হয়।

পহেলা বৈশাখ সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী আয়োজন শুরু হয় সমবেত কণ্ঠে গান দিয়ে। জাতীয় সঙ্গীত, ধন ধান্য পুষ্প ভরা এবং এসো হে বৈশাখ— এই তিনটি গান পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা।

এরপর ধানমন্ডি-২৭ নম্বরের মীনাবাজারের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। রাপাপ্লাজা ঘুরে ২৭ নং সড়ক হয়ে আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসে শোভাযাত্রা।

এরপর বেলা ১১টা থেকে মীনাবাজার চত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সেখানে শুরুতেই ব্রতচারী নৃত্য পরিবেশন করেন তক্ষশিলার শিল্পীরা। মূকাভিনয় পরিবেশন করেন ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন।

এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন মকবুল আহমেদ, শাওন রায়, মনিরা রওনক বুবলি, শাহাবুদ্দিন দোলন প্রমুখ। একক আবৃত্তি পরিবেশন করেন শাহদাত হোসেন নিপু, ইকবাল খোরশেদ, অলক বসু, মোস্তাফিজুর রহমান মামুন, মেহেদী হাসান প্রমুখ।

মধ্যাহ্ন বিরতির পর বেলা ৩টা থেকে আবারো শুরু হয় অনুষ্ঠানমালা। এ পর্বের শুরুতেই সমবেত পরিবেশনা নিয়ে মঞ্চে ওঠেন উদীচী ধানমন্ডি শাখার শিল্পীরা। এ পর্বে সমবেত সঙ্গীত পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগ।

একক সঙ্গীত পরিবেশনায় ছিলেন মারুফ আহমেদ, নারায়ণ চন্দ্র শীল, পীযুষ বড়ুয়া, আঁখি হালদার, অরুনিমা আহমেদ প্রথমা, শিল্পী সাহা, সবিতা চৌধুরী, সন্দ্বীপা বিশ্বাস, তৌহিদা স্বাধীন, সমীর সরকার, রাবেয়া আক্তার, মীরা মণ্ডল প্রমুখ।

একক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, নায়লা তারান্নুম কাকলি, মো: মাসুদ উজ জামান, অমিয়া অমনিতা, শিখা সেনগুপ্তা, অনিকেত রাজেশ প্রমুখ। এছাড়া, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, উদীচী, স্রোত, কথা আবৃত্তি চক্র।

একক নৃত্য পরিবেশনে ছিলেন উদীচীর শিল্পী তর্পিতা ইসলাম অবধি। সরদার হিরক রাজা ও তার সঙ্গীদের বাউল গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী বৈশাখী উৎসব।

পুরো আয়োজনে সঞ্চালনা করেন বেলায়েত হোসেন, অমিত রঞ্জন দে, কংকন নাগ, শিখা সেন গুপ্তা প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানমন্ডিতে দিনব্যাপী বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা

সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬