ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে ঢাকার অবস্থানে সন্তুষ্ট নয় তেহরান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 179

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরান সন্তুষ্ট করেনি। তিনি আশা করেন, বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার কঠোর নিন্দা জানাবে।

ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে জলিল রহিমি জাহানাবাদি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের ভাই বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাত—যা হয়নি। এটা আমাদের জন্য ব্যথার।”

তারা জানতে চায়, বাংলাদেশকে চিঠির মাধ্যমে এ অসন্তোষ জানানো হবে কি না। জবাবে তিনি বলেন, কোনো চিঠি দেওয়া হবে না, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিষয়টি তুলে ধরবেন।

রাষ্টদূত আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন যদিও মুসলিম দেশ নয়, তারা এ ব্যাপারে নিন্দা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান ইস্যুতে ঢাকার অবস্থানে সন্তুষ্ট নয় তেহরান

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬