শিরোনাম
নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 203
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার জাতীয় সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন।
আরও পড়তে পারেন
ত্রয়োদশ সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও মানুষের পূর্ণ প্রত্যাশা এখনও বাস্তবায়িত হয়নি।”
তিনি স্পিকারের দিকে ইঙ্গিত করে বলেন, “আপনি গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমি ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে।”
এর আগে বিভিন্নবার তিনি নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তবে জাতীয় সংসদে এবারই প্রথম এ দাবি উত্থাপন করলেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
সম্পাদক : মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ)
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































