ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাকে অগ্রাধিকার, তদবির চলবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 146

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ক্ষেত্রে মেধাকেই প্রাধান্য দেওয়া হবে এবং তদবির বা প্রভাবশালীদের কাছে সুবিধা দেওয়া হবে না।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, গরীব জনগণকে ১০ থেকে ২০ লাখ টাকা ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়।

চাকরির বাজারকে বর্তমানে অসম্ভব বলে উল্লেখ করে মির্জা ফখরুল তরুণদের আত্মকর্মসংস্থান তৈরিতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।

তিনি নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও ফোরলেন মহাসড়ক নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেধাকে অগ্রাধিকার, তদবির চলবে না: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৯:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬