ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতি ভাষণ, স্পিকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 112

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার বেলা ১১টায় শেরে বাংলা নগরে বাংলাদেশ জাতীয় সংসদে এই অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জানা গেছে, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও সভাপতিমণ্ডলীর মনোনয়ন এবং শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

দিনের কার্যসূচির ৪ নম্বর এজেন্ডায় উপস্থাপনীয় অধ্যাদেশের কথা বলা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।

সংসদ না থাকায় এসব অধ্যাদেশ বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে। তবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনেই সেগুলো পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের অধিবেশন না থাকলে বা সংসদ ভেঙে গেলে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেয়। সংবিধান অনুযায়ী এসব অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই পাস হতে হবে। অন্যথায় অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পাবে।

এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

অন্যদিকে বিরোধী দল জামায়াত জোট সংসদ অধিবেশনে অংশ নেবে। তারা বেশ কিছু দাবি-দাওয়া জানিয়েছে। সরকারি দল ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হবে বলে আশা করা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতি ভাষণ, স্পিকার নির্বাচন

সর্বশেষ আপডেট ০৯:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬