ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের পর সন্ত্রাস দমন অভিযান শুরু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 125

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রমজান শেষে সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হবে। সোমবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের পরে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য– কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী যেন আইনের বাইরে না থাকে।

মন্ত্রী আরও জানিয়েছেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেফতার হয়েছে। “তাদের দেশে ফিরিয়ে আনার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শিগগিরই তারা দেশে ফিরবেন,” বলেন তিনি।

তিনি এইসময় নিশ্চিত করেছেন যে, কিছু ঘটনা অতিরঞ্জিতভাবে ‘মব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। “সব ঘটনাকেই মব বলা ঠিক নয়। তবে সরকার সহিংসতার কোনো প্রকার অনুমোদন দিচ্ছে না,” যোগ করেন তিনি।

অভিযানের পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। সৈকতকে শৃঙ্খলা ও পরিচ্ছন্ন রাখতে হবে। ঝুপড়ি বা পলিথিনের দোকান এখানে চলবে না।”

মাদক ও অনলাইন জুয়া নিয়েও তিনি বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রমজানের পর সন্ত্রাস দমন অভিযান শুরু

সর্বশেষ আপডেট ০৪:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬