ইমাম-মুয়াজ্জিন কে কত সম্মানী পাবেন ?

- সর্বশেষ আপডেট ০৪:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 161
সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করছে। আগামী ১৪ মার্চ থেকে এই প্রণালী কার্যকর হবে।
আরও পড়তে পারেন
রোববার (৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
নতুন বরাদ্দ অনুযায়ী, মসজিদের ক্ষেত্রে মোট ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা, খাদেম ২ হাজার টাকা। মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবাইত ৩ হাজার টাকা, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা, গির্জার যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন।
সরকারি পদক্ষেপের লক্ষ্য এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা ও প্রশিক্ষণ নিশ্চিত করা।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































