ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের চালে ঢিলমারাকে কেন্দ্র করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 218

কিশোরগঞ্জে ঘরের চালে ঢিলমারাকে কেন্দ্র করে যুবককে হত্যা।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর (বলিয়ার চর) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ (২২) সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ শেষে রাতে শুভদের বাড়ির টিনের চালে ঢিল নিক্ষেপ করা হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে এ নিয়ে প্রশ্ন করলে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ নামাজ শেষে ঘুমিয়ে ছিল। বাইরে হট্টগোল শুনে এগিয়ে এলে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, নুরু মিয়ার ছেলে রিয়াদ (২২), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং তাইজুল ইসলামের ছেলে সাকিবুল (১৯) ধারালো অস্ত্র দিয়ে শুভর গলায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

বলিয়ার চর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা কেউ মেনে নিতে পারছে না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নিহতের বাবা সাদিকুল ইসলাম, যিনি সৌদি আরবে অবস্থান করছেন, ভিডিও কলে ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন। মা নার্গিস আক্তার শোকে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। তিনি বলেন, “আমার নির্দোষ ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই।”

হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, “অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

এ হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঘরের চালে ঢিলমারাকে কেন্দ্র করে যুবককে হত্যা

সর্বশেষ আপডেট ০৭:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬