ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রির তারিখ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 170
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট ছাড়া হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে।
যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে ৫ জোড়া অর্থাৎ ২০টি স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করা হবে।
আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।
এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
































