শিরোনাম
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৬:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 111
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার বেলা ৩টায় দুই দেশের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলাপকালে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার প্রত্যয় প্রকাশ করেন।






























