ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমের সতর্ক বার্তা ক্ষমতাসীনদের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 125

ডাকসু ভিপি সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি চালানোর অভিযোগে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালানো হচ্ছে এবং ক্যাম্পাসে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি ও ক্ষমতাসীন দলগুলোর নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং সব এলাকায় সংঘাতমূলক রাজনীতি বন্ধ করে ভিন্নমতের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন।

প্রশাসনের ভূমিকেও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। তিনি দাবি করেন, হামলা থামাতে প্রশাসন এখনও নির্বিকার আচরণ করছে। পরিস্থিতি অব্যাহত থাকলে তিনি ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

“এভাবে যদি একের পর এক হামলা চালানো হয়, নাগরিকদের রক্তাক্ত করা হয়, আমরা ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো,” বলেন তিনি।

এর আগে নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টিতে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন, স্বতন্ত্র প্রার্থী ৭টি আসন জিতেছে।

অন্যান্য দল হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি এবং গণসংহতি আন্দোলন ১টি আসনে জয় পেয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৯৯টি আসনে ভোট হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনায় স্থগিত রয়েছে। বাকি আসনের ফলাফলের ভিত্তিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাদিক কায়েমের সতর্ক বার্তা ক্ষমতাসীনদের

সর্বশেষ আপডেট ১০:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬