ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমতার ভিত্তিতেই উন্নয়ন লক্ষ্য বিএনপির: জুবাইদা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 128

ডা. জুবাইদা রহমান

বিএনপির রাজনীতি মূলত সমঅধিকার প্রতিষ্ঠা এবং সবার জন্য ন্যায় নিশ্চিত করাই লক্ষ্য, বলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল উদ্দেশ্য। সঠিক পরিকল্পনা থাকলে সবার সমস্যা সমাধান সম্ভব।”

ডা. জুবাইদা রহমান আরও বলেন, “আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমরা বিশ্বাস করি, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।’ আমরা দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার। শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়তে চায় যেখানে নেতার আগে জনতা থাকবে। “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা প্রমাণ করেছেন যে সবাই একসাথে আছেন। আপনারা আমাদের সঙ্গে আপনার সমস্যা শেয়ার করেছেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এগুলো আরও শুনব, আরও জানব। জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমতার ভিত্তিতেই উন্নয়ন লক্ষ্য বিএনপির: জুবাইদা

সর্বশেষ আপডেট ০৭:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬