যেসব কারণে বিয়ের পরে মেয়েদের ওজন বাড়ে
- সর্বশেষ আপডেট ০১:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 41
বিয়ের পর হঠাৎ করে জীবনযাত্রার ছন্দ বদলে যাওয়ায় শরীরেও তার প্রভাব পড়ে। অনেক সময় না বুঝেই ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনগুলো স্বাভাবিক হলেও সচেতন না থাকলে তা দীর্ঘমেয়াদে সমস্যার কারণ হতে পারে।
হরমোনের পরিবর্তন-
বিয়ের পর জীবনযাত্রা বদলে যাওয়ার কারণে শরীরে হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে। এই পরিবর্তন শরীরে চর্বি জমার প্রবণতা বাড়ায় এবং দ্রুত ওজন বৃদ্ধির কারণ হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিয়ের কয়েক বছরের মধ্যেই অনেক নারীর ওজন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
নিজের প্রতি যত্নে ঘাটতি-
বিয়ের আগে অনেকেই নিজের ফিটনেস ও খাবার নিয়ন্ত্রণে সচেতন থাকেন। কিন্তু বিয়ের পর নতুন দায়িত্ব ও ব্যস্ততার কারণে সেই নিয়মে ভাটা পড়ে। অনিয়মিত খাবার, জাঙ্ক ফুড গ্রহণ এবং ব্যায়াম না করার অভ্যাস ওজন বাড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
ঘুমের অনিয়ম-
বিয়ের পর জীবনযাত্রার সময়সূচি বদলে যায়। রাত জাগা, ঘুমের ঘাটতি কিংবা অনিয়মিত ঘুম শরীরের বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। ফলে হজমের সমস্যা দেখা দেয় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে।
খাদ্যাভ্যাসে পরিবর্তন-
নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় নিজের খাবারের রুচি বদলে ফেলেন নারীরা। অন্যদের পছন্দ অনুযায়ী খাবার খেতে গিয়ে নিজের স্বাস্থ্যকর অভ্যাসগুলো হারিয়ে যায়। এতে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে।
মানসিক চাপ-
বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়া অনেকের জন্য সহজ হয় না। পরিবার, সম্পর্ক ও দায়িত্বের চাপ থেকে মানসিক স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেস অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ায়, যা ওজন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ।
গর্ভধারণ ও প্রসবপরবর্তী পরিবর্তন-
বিয়ের কিছু সময় পর অনেক দম্পতি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেই ওজন বাড়ে। কিন্তু সন্তান জন্মের পর অনেক নারী সেই বাড়তি ওজন কমানোর জন্য আলাদা উদ্যোগ নেন না। ফলে সেই মেদ দীর্ঘস্থায়ী হয়ে যায়।
বিয়ের পর ওজন বাড়া অস্বাভাবিক কিছু নয়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে এই পরিবর্তন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।





































