ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়িতে ভয়াবহ আগুন, ২৩ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবদেক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ১১:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 134

মহালছড়িতে ভয়াবহ আগুনে ২৩ দোকান ভষ্মিভুত। ছবি: সংগৃহীত

খাড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজাররের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রধান বাজারের মসজিদ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস পৌঁছতে দেরি হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা। ব্যবসায়ীদের দাবী, আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার বিকট শব্দে বজ্রপাতের পরপরই বাজারে আগুন দেখা যায়। সেনাবাহিনীসহ স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দুটি স্বর্ণের দোকানসহ ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ- রিচালক জাকের হোসেন জানায়, আগুন লাগার সময়ে বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল।

ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে, অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহালছড়িতে ভয়াবহ আগুন, ২৩ দোকান ভস্মীভূত

সর্বশেষ আপডেট ১১:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫