ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে অবৈধ হাসপাতাল সিলগালা, জরিমানা আরোপ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 33

নরসিংদীতে স্বাস্থ্য খাতে অনিয়ম, লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং অপরটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের তরোয়া ও বাসাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিভিল সার্জন অফিস, জেলা পুলিশ, র‍্যাব-১১ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে বাসাইল এলাকার ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল-এ দেখা যায়, ২০১৮ সালের পর থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া ডিউটিরত কোনো চিকিৎসক, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, নরসিংদী সদরের তরোয়া এলাকায় অবস্থিত ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল-এ অভিযান চালিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে জানা যায়। হাসপাতালটির লাইসেন্স নবায়ন ছিল না এবং ল্যাব পরিচালনারও কোনো বৈধ অনুমোদন পাওয়া যায়নি।

এছাড়া অপারেশন থিয়েটারকে অনুপযুক্ত ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা, বেড অকেজো থাকা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করা হয় এবং ল্যাবের সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা আইন অমান্য করা সহ্য করা হবে না বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

এই অভিযানকে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে অবৈধ হাসপাতাল সিলগালা, জরিমানা আরোপ

সর্বশেষ আপডেট ০৯:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬