ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর বস্তিতে মাদকের আস্তানা, গ্রেপ্তার ৮৫৯

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 5

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৫৯ দিনে ৮৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, টঙ্গীর বিভিন্ন বস্তিতে মাদক কারবার ও সেবনের জন্য বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ তৈরি করা হয়েছিল। কিছু কক্ষে পালানোর জন্য গোপন সুড়ঙ্গও পাওয়া গেছে বলে জানা যায়।

জিএমপির তথ্যমতে, টঙ্গীর অন্তত ১৯টি বস্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে আন্তঃজেলা মাদক সিন্ডিকেট। এসব এলাকায় কয়েক হাজার মাদক কারবারি ও সেবীর নিরাপদ নেটওয়ার্ক গড়ে উঠেছে।

বিশেষ অভিযানে ৫৫৯ গ্রাম হেরোইন, ২ হাজার ১৫৫ পিস ইয়াবা, প্রায় ৬ কেজি গাঁজা, প্যাথেডিন, ফেনসিডিল ও বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি মাদক বিক্রয়কেন্দ্র সিলগালাও করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীকে মাদকমুক্ত করতে দিন-রাত অভিযান চলছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীর বস্তিতে মাদকের আস্তানা, গ্রেপ্তার ৮৫৯

সর্বশেষ আপডেট ০৯:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬