ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে নারীকে শ্লীলতাহানির চেষ্টা !

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 32

ভোলার চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে অফিস কক্ষে নারী পরিচ্ছন্নতাকর্মীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগকারী নারী পরিচ্ছন্নতাকর্মী জানান, ঘটনার দিন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী হানিফ তাকে মুঠোফোনে অফিসের একটি কক্ষ পরিষ্কার করার কথা বলে ডেকে নেন। তিনি কক্ষে প্রবেশ করলে হানিফ দরজা বন্ধ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি সফল হতে পারেননি।

তার দাবি, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হানিফ দরজা খুলে দেন। পরে তিনি কক্ষ থেকে বের হয়ে আসেন। স্থানীয় কয়েকজন তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান বলেও অভিযোগ করেন ওই নারী।

অভিযোগকারী জানান, আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পাশে তাদের বাসা ছিল। সেই সূত্রে মাঝে মাঝে অফিসের কক্ষ পরিষ্কার করতেন এবং হানিফের সঙ্গে তার পরিচয় হয়। ঘটনার পর একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার চেষ্টা করছে এবং তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কর্মস্থলেও তাকে পাওয়া যায়নি।

চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান তরফদার বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় চরফ্যাশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে নারীকে শ্লীলতাহানির চেষ্টা !

সর্বশেষ আপডেট ০৪:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬