ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টকে জরুরি ওয়াটার রেসকিউ সরঞ্জাম হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 102

কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টকে জরুরি ওয়াটার রেসকিউ সরঞ্জাম হস্তান্তর

অতিবৃষ্টি ও উজানের পানির প্রবাহে বন্যার আশঙ্কা বাড়ায় জরুরি উদ্ধার কার্যক্রম জোরদার করতে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে ওয়াটার রেসকিউ সরঞ্জাম দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের হাতে এসব সরঞ্জাম তুলে দেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। চীন সরকারের কাছ থেকে পাওয়া এসব উদ্ধার সরঞ্জাম কিশোরগঞ্জ ইউনিটের সক্ষমতা বাড়াতে দেওয়া হয়েছে।

হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি রাবার বোট ও ইঞ্জিন, ১০টি লাইফ ভেস্ট, ২০টি রেড ক্রিসেন্ট ভেস্ট, দুটি রেসকিউ রোপ, দুটি রেসকিউ রোপ ব্যাগ এবং পাঁচ জোড়া গ্লাভস।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বন্যাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে স্থানীয় উদ্ধার সক্ষমতা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম ও ম্যানেজিং বোর্ড সদস্য ডা. মো. সারোয়ার আলম। এছাড়া সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দুর্যোগ প্রস্তুতি ও জরুরি সাড়াদান কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় পর্যায়ে উদ্ধার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে দুর্যোগের সময় মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও চালিয়ে যাবে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টকে জরুরি ওয়াটার রেসকিউ সরঞ্জাম হস্তান্তর

সর্বশেষ আপডেট ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬