ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ স্কুলশিক্ষক গ্রেপ্তার

শামীমুজ্জামান শামীম, হাতিয়া (নোয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৬:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 14

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ স্কুলশিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম হাইস্কুলের শিক্ষক মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিশুটিকে ধর্ষণের অভিযোগটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

এলাকাবাসীর দাবি, এর আগেও হেলাল উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের মধ্যে। তারা বর্তমান অভিযোগের পাশাপাশি অতীতের অভিযোগগুলোও তদন্তের আওতায় এনে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সাহেদ বলেন, ‘শিক্ষকের মতো দায়িত্বশীল একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, শিশুটির পরিবারের করা অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগগুলোও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ স্কুলশিক্ষক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬