ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগ, ৮০ শতাংশ নারী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 103

দেশজুড়ে চিকিৎসাসেবা বিস্তারে বড় উদ্যোগের অংশ হিসেবে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী। সোমবার (২৭ এপ্রিল) যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ জাতি গড়ে তোলা। এ লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বে চিকিৎসা ব্যয় ক্রমেই বাড়ছে। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন।

তারা বিশেষ করে পরিবারে নারীদের মধ্যে পুষ্টি ও সঠিক খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি করবেন। এর ফলে রোগ প্রতিরোধ সম্ভব হলে হাসপাতালের ওপর চাপও কমবে।

এর আগে শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগ, ৮০ শতাংশ নারী

সর্বশেষ আপডেট ০৭:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬