ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্ল্যাটফর্মে সাইবার হামলা, ঝুঁকিতে ২৮ কোটি তথ্য

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 7

এআই / প্রতীকী ছবি

বিশ্বজুড়ে শিক্ষা খাতে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ঝুঁকিতে পড়েছে প্রায় ২৮ কোটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীর ব্যক্তিগত তথ্য। জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’-এর মূল প্রতিষ্ঠান ইনস্ট্রাকচারে হামলার দাবি করেছে হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’।

হ্যাকারদের দাবি, হার্ভার্ডসহ বিশ্বের প্রায় ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য তাদের হাতে রয়েছে। আগামী ১২ মে’র মধ্যে সমঝোতা না হলে এসব তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা।

ক্যানভাস প্ল্যাটফর্মটি বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস, পাঠসামগ্রী, পরীক্ষা, ফল প্রকাশ ও শিক্ষার্থী ব্যবস্থাপনায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হামলার পর অনেক শিক্ষার্থী নিজ নিজ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে বিষয়টি টের পান।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ই-মেইল, শিক্ষার্থী পরিচয় নম্বর এবং ব্যক্তিগত বার্তাও রয়েছে। তবে পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য ফাঁসের প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ক্যানভাস সেবা বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষা প্ল্যাটফর্মে সাইবার হামলা, ঝুঁকিতে ২৮ কোটি তথ্য

সর্বশেষ আপডেট ০৯:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬