ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুর সামনে কখনোই মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 9

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুর সামনে ইরান কখনোই মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য আত্মসমর্পণ নয়, বরং দেশের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করা।

রোববার দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার অর্থ অবস্থান থেকে পিছিয়ে যাওয়া নয়। বরং ইরানি জাতির অধিকার নিশ্চিত করাই এই সংলাপের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের পর সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠন নিয়েও কাজ চলছে। একই সঙ্গে ইরান তার নীতি ও অবস্থানে দৃঢ় থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে এবং পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতি ঘিরেই বর্তমানে কূটনৈতিক আলোচনা এগিয়ে চলেছে।

পেজেশকিয়ানের এই মন্তব্যকে চলমান আলোচনার মধ্যেও ইরানের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শত্রুর সামনে কখনোই মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

সর্বশেষ আপডেট ১০:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬