মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ গ্রেফতার
- সর্বশেষ আপডেট ০৩:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 108
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানী থেকে গ্রেফতার সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী—মানবপাচার মামলায় রিমান্ড আবেদন, একাধিক গুরুতর মামলার তথ্য পেয়েছে ডিবি।
মাসুদ উদ্দিন চৌধুরী-কে মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ডিবি জানায়, সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তথ্যে তার বিরুদ্ধে মোট ১১টি মামলার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে কয়েকটি মামলা বিচারাধীন, যেখানে তিনি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।
অন্যদিকে, রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার ও অর্থপাচারসংক্রান্ত গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন। পল্টন থানার মানবপাচার মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে দেখানো হয়েছে, যেখানে মোট আসামির সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
ডিবি বলছে, প্রাথমিকভাবে এই মামলাতেই তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, এরপর অন্যান্য মামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।














