ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রাঘাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে রক্ষা শিশুর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ১২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 90

রাজবাড়ীতে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে বসবাস করছেন। সকালে সাড়ে তিন বছর বয়সী ছোট্ট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হয়েছিলেন তিনি। পথেই হঠাৎ বজ্রপাত হয়, প্রচণ্ড আঘাতে কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সাফিয়া, আর মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মিজানপুর ইউনিয়নে বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন, আমাদের লোক ঘটনাস্থলে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বজ্রাঘাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে রক্ষা শিশুর

সর্বশেষ আপডেট ১২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬