ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের সিংড়ায় স্ত্রী-সন্তানের হাতে মৎস্য ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 18

আটক ছেলে রয়েল। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম রুবেল ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার মৃত- কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে রুবেলের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাগ করে তিনি আলাদা একটি কক্ষে ঘুমাতে যান। এরপর গভীর রাতে সুযোগ বুঝে স্ত্রী ও সন্তান মিলে দা দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই নাটোর ডিবি পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করেন। তাদের দেওয়া তথ্যমতে, বাড়ির পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাটোরের সিংড়ায় স্ত্রী-সন্তানের হাতে মৎস্য ব্যবসায়ী খুন

সর্বশেষ আপডেট ০৪:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬