ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 5

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারাসহ কয়েকটি এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ; মেরামত কাজ চলছে।

রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় রোববার থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান–বাড্ডা লিংক রোড এলাকায় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে গ্যাস বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ শুরু করা হয়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি তাৎক্ষণিক নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। কারণ লিকেজ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আগুন বা বিস্ফোরণের মতো ঝুঁকি তৈরি হতে পারত। মেরামত কাজ শেষ হলে ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে কবে নাগাদ পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

সর্বশেষ আপডেট ০৫:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬