ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু হবে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 179

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার পর চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) সকালে নগরের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়ায় রয়েছে। কাজ শেষ হলে অতিবৃষ্টির সময় রেললাইন তলিয়ে যাওয়ার ঝুঁকি কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ফেরত পাবেন।

এর আগে তিনি গ্যাংকারে করে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল আবার শুরু হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু হবে

সর্বশেষ আপডেট ০৬:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬