কক্সবাজার লাবনী পয়েন্টে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ১২:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 17
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সৈকতসংলগ্ন ড্রিংকস কর্নারের সামনে একটি দোকানের ফ্লোর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পর্যটন করপোরেশনের ড্রিংকস কর্নারের পাশে একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের মেঝেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার বয়স ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



































