ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠানোর পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে জাহাজে থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। তবে বাংলাদেশি নাবিকের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

সূত্র জানায়, উদ্ধার করা নাবিকদের করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

সর্বশেষ আপডেট ১০:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬