প্রধানমন্ত্রী জানালেন লাইলাতুল কদরের শুভেচ্ছা
- সর্বশেষ আপডেট ০৭:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 148
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানিয়ে মহিমান্বিত রাতের তাৎপর্য স্মরণ করান।
প্রধানমন্ত্রী লিখেছেন, লাইলাতুল কদর হলো বরকতময় ও মহিমামন্ডিত রাত, যা পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার রাত। মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা বয়ে আনে।
তিনি আরও উল্লেখ করেছেন, ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহনশীলতা ও মানবিক গুণাবলির মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় প্রেরণা দেয়।
সবশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন এই রাতের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত হয়। তিনি আশা প্রকাশ করেন, দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করুন।































