ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে এখন ৪৬ হাজার বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 14

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় যাত্রা চললেও এ পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) সকাল পর্যন্ত মোট ১১৮টি ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন।

বুলেটিনে জানানো হয়, মৃত ৯ জনের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসের ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হচ্ছে। সংখ্যার হিসাবে, বিমান বাংলাদেশ ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনস ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন হজযাত্রী পরিবহন করেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের জন্য ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সহযোগী এজেন্সি রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদিতে এখন ৪৬ হাজার বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৯

সর্বশেষ আপডেট ০৫:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬