ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 11

শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমে তিনি স্বামীর মৃত্যু দুর্ঘটনা বলে দাবি করলেও ময়নাতদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সুনীতাদেবী হারিরাম সিং (৩০)। তিনি মূলত বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গত ১৯ জুলাই থানের বদলাপুর পূর্ব এলাকায় নিজ বাসায় ছিলেন ৩৫ বছর বয়সী হারিরাম কিশুনজি সিং। এ সময় স্ত্রীকে শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

ঘটনার পর সুনীতাদেবী পুলিশকে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তার বক্তব্যের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করে।

তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়, হারিরামের মৃত্যু স্বাভাবিক নয়; শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। এরপর নিহতের পরিবারের সদস্য এবং বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়।

বদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাটিল জানান, তদন্তের ভিত্তিতে সুনীতাদেবীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় একটি আদালত তাকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬