শিরোনাম
মুশফিকের শতকে বড় লিডের পথে বাংলাদেশ
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 189
সিলেট টেস্টে মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ৬৯ রানে থেমেছেন লিটন দাস।
তৃতীয় দিনের তৃতীয় সেশনে ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। তার দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে টাইগাররা।
অন্যদিকে লিটন দাস ভালো শুরু পেলেও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৬৯ রান করে ফিরেছেন এই ব্যাটার।
মুশফিকের শতকে ভর করে পাহাড়সম লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।


































