ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে জুয়ার আসর থেকে ইয়াবা’সহ যুবক গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 17

ঢাকার ধামরাইয়ে জুয়ার আসর পরিচালনার সময় হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার রাতে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সঞ্জিত ঘোষ। তিনি ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের ঘনিষ্ঠ অনুসারী।

ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন সঞ্জিত ঘোষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, আটকের পর যুবককে নিয়মিত মামলায় ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধামরাইয়ে জুয়ার আসর থেকে ইয়াবা’সহ যুবক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬