ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 41

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ।

নিহত অপর দুই বাংলাদেশির পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ১১:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬