ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। ২৯৩টি আসনের মধ্যে ১৬৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৫৯টি আসন।

সোমবার (৪ মে) রাত ৯টা ৪৫ মিনিটে ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে। দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফল ঘোষণার পরই স্পষ্ট হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বড় ব্যবধানে পিছিয়ে পড়ে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসনেও পরাজয়ের খবর এসেছে। সেখানে তিনি পেয়েছেন ৫৫ হাজার ৭৮২ ভোট, আর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬৬ হাজার ৭৮৫ ভোট।

নন্দীগ্রামেও তৃণমূলের কৌশল ব্যর্থ হয়। ওই আসনে শুভেন্দু অধিকারীর ব্যবধান ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে থাকে। ২০২১ সালের মতো এবারও এই আসন রাজনৈতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির জন্য সরকার গঠনের পথ এখন পুরোপুরি উন্মুক্ত। রাজ্যে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান মিলছে নির্বাচনী ফল থেকেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি

সর্বশেষ আপডেট ১০:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬