ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনীর টহল

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৯:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 67

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনীর

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা টহল পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোতে সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে খাগড়াছড়ি জেলার মধ্যে দীঘিনালা একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনীর টহল

সর্বশেষ আপডেট ০৯:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬