ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 41

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মো. মাসুদ আলমসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে মঙ্গলবার (৫ মে) ১২টি জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। এতে ফিল্ড প্রশাসন থেকে শুরু করে বিশেষায়িত ইউনিট—সবখানেই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আলোচিত ডিএমপির ডিসি মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চগড়, ময়মনসিংহ, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার শীর্ষ পুলিশ পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর পাশাপাশি কয়েকজনকে র‌্যাব, এসবি, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটেও পুনর্বিন্যাস করা হয়েছে। প্রশাসনিক এই পরিবর্তনে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

সর্বশেষ আপডেট ০৭:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬