ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 92

৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত কেন্দ্রটির সর্বশেষ বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের অন্য প্রধান নদীগুলোর পানি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও কয়েকটি অববাহিকায় দ্রুত পানি বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম, এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে নদীর পানি সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে এসব এলাকার নিচু অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ এবং নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

সর্বশেষ আপডেট ১১:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬