ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের সাজা থেকে খালাস পেতে উচ্চ আদালতে ইনু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 41

১০ বছরের সাজা থেকে খালাস পেতে উচ্চ আদালতে ইনু

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ থাকায় মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাঁকে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাতেও তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১০ বছরের সাজা থেকে খালাস পেতে উচ্চ আদালতে ইনু

সর্বশেষ আপডেট ১১:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬