ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনায় হামলার নিন্দা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 9

পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্রতম ইসলামি স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য হামলা।

বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসনের কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মদিনায় হামলার নিন্দা বাংলাদেশের

সর্বশেষ আপডেট ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬