ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

সাজ্জাদ খান, পতুর্গাল
  • সর্বশেষ আপডেট ০৩:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 116

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকগণ দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে তাহলে জাতির দূরদশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলের লায়লা মুনতাজেরিন দিনা।

রবিবার (১৫ মার্চ) পর্তুগালের রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের বরণের মাধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্নসাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।

এ সময় নবনির্বাচিত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

সর্বশেষ আপডেট ০৩:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬