শিরোনাম
ঢামেক হাসপাতালে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 18
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে তাকে হাসপাতালে নেওয়া হয়। সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, শারীরিক বিভিন্ন সমস্যার কারণে ইনুকে হাসপাতালে নেওয়া হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।





























