ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় বেসরকারি ফ্লাইট চালুতে সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 106

ছবি সংগৃহীত

কুয়াকাটায় বিমান চলাচল নিয়ে আগ্রহ দেখালে বেসরকারি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের বিষয়টি সরাসরি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। সেখানে ফ্লাইট চালু হলেও যদি তা লাভজনক না হয়, তাহলে এর চাপ শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে। সে কারণে শুধু সরকারি উদ্যোগে বিমানবন্দর নির্মাণকে খুব কার্যকর মনে হচ্ছে না বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি সরকারপ্রধান। কোনো বেসরকারি কোম্পানি যদি কুয়াকাটায় ফ্লাইট পরিচালনায় আগ্রহী হয়, তাহলে সরকার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে—এমনটাই জানান তিনি।

তবে এ ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাইয়ের ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার যেমন লোকসান চায় না, তেমনি উদ্যোক্তাদের উদ্যোগ ব্যর্থ হোক সেটিও কাম্য নয়। তাই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে হিসাব-নিকাশ করে, বাস্তবতা বিবেচনায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়াকাটায় বেসরকারি ফ্লাইট চালুতে সহায়তা দেবে সরকার

সর্বশেষ আপডেট ০৪:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬