ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 38

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে তিনি এর প্রমাণ দিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন, বর্তমানেও একইভাবে তাঁদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন আইনমন্ত্রী। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬