ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 17

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিএসইসি সূত্র জানায়, গত বছরের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্যান্য কমিশনারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পাঁচজনের বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ওই ঘটনার পর গত বছরের ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করে বিভাগীয় মামলা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত কর্মকর্তা ও অভিযোগকারীদের বক্তব্যও নেওয়া হয়।

তদন্ত ও পরবর্তী প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসিকে নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর একজন কর্মকর্তা এরই মধ্যে অন্য একটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিএসইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবারই তাদের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। তবে শাস্তিমূলক ব্যবস্থার আনুষ্ঠানিক চিঠি তারা বুধবার হাতে পান। তাদের কয়েকজন আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গিয়ে চিঠি গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সর্বশেষ আপডেট ০১:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬