হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- সর্বশেষ আপডেট ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 12
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।
রিটকারীর অভিযোগ, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় দেওয়া হলফনামায় হান্নান মাসউদ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়েছে।































