ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাব ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর কৌশলগত অংশীদারত্ব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 144

ছবি ক্যাপশন: কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ক্র্যাব ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

দেশের আর্থিক খাতের উন্নয়ন ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা বাড়াতে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার ( ঢাকা, ১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস আজাদ।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের আওতায় ক্র্যাব ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং, বিনিয়োগ সেবা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে যৌথ উদ্যোগ গ্রহণ করবে।

পাশাপাশি বাজার উন্নয়নমূলক কার্যক্রম, নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং বিনিয়োগকারীদের জন্য অধিক কার্যকর সুযোগ তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্র্যাব ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর কৌশলগত অংশীদারত্ব

সর্বশেষ আপডেট ০৫:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬