ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 127

সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণে মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে নির্দেশ বাস্তবায়নের অনুরোধ করেছে।

এর আগে বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে মন্ত্রিপরিষদকে চিঠি পাঠায়। গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক সংগঠনের বৈঠকে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে এবং সব বিলবোর্ডের বাতিও একই সময়ে নিভিয়ে দিতে হবে।

সকল কমিশনার ও জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

সর্বশেষ আপডেট ১০:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬